সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

আপনার খাঁচা তৈরি: ক্রীড়া প্রতিমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৪:০০ অপরাহ্ণ

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত স্বৈরাচারী শেখ হাসিনার খাঁচা তৈরি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী তার পোস্টে উল্লেখ করেন, আপনার জন্য বুক করা খাঁচা এরমধ্যেই প্রস্তুত করা হয়েছে। তাই পাসপোর্টের কথা এখন ভুলে যাওয়াই শ্রেয়। ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকেই বিভিন্ন মহলে এই আলোচনা চলছে যে, স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে থেকেও নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, দেশের মাটি থেকে গণতন্ত্র ধ্বংসকারী এবং জনগণের ওপর নিপীড়ন চালানো ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না। তার মতে, কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে যারা দেশের সম্পদ লুটপাট করেছে এবং মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল, তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্রীড়া প্রতিমন্ত্রীর এই বক্তব্য দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক অস্থিরতা এবং অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর বার্তা দিচ্ছে বর্তমান প্রশাসন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD