মিশরের রাজধানী কায়রোতে দুটি যাত্রীাবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের মর্মান্তিক ঘটনায় অন্তত ৭ জন নিহত এবং কমপক্ষে ১১২ জন আহত হয়েছেন। রোববার ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় পুরো দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মধ্যে উভয় ট্রেনের কন্ডাক্টরও রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। মিসরের প্রধান সরকারি কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, কায়রোর ঘনবসতিপূর্ণ ও ব্যস্ত রেল নেটওয়ার্কে সিগন্যাল ব্যবস্থার ত্রুটি কিংবা যান্ত্রিক গোলযোগের কারণে এই সংঘর্ষ ঘটে থাকতে পারে। ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালগুলোতে ভর্তি করেন। অনেক আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
এর আগেও দেশটির রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে নানা প্রশ্ন উঠেছে এবং বেশ কয়েকটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছিল। এই দুর্ঘটনা রোধে সরকারের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ের ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনা এবং নিরাপত্তা ঘাটতির বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরববাংলা টিভি