রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

প্রথাগত কূটনীতিতে রোহিঙ্গা সমস্যার সমাধান অসম্ভব: শামা ওবায়েদ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ

প্রথাগত কূটনৈতিক তৎপরতা দিয়ে রো‌হিঙ্গা সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয় বলে মন্তব্য ক‌রে‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, রাখাইনের বর্তমান রাজনৈতিক ও ভূখণ্ডগত পরিস্থিতির কারণে মিয়ানমারের সাথে কেবল পুরনো ধারার আলোচনার মাধ্যমে এই সংকটের স্থায়ী কোনো সুরাহা করা যাবে না। বিশ্বমঞ্চে বাংলাদেশের জোরালো অবস্থান এবং নতুন কৌশলগত পদক্ষেপ গ্রহণের সময় এখনই এসেছে বলে তিনি মনে করেন।

সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি আরও উল্লেখ করেন যে, দীর্ঘদিন ধরে চলে আসা আন্তর্জাতিক সাহায্য এবং গতানুগতিক বৈঠকগুলোর কার্যকারিতা এখন সীমিত হয়ে পড়েছে। বিশেষ করে মিয়ানমারের ভেতরের পরিবর্তিত বাস্তবতায় নতুন কূটনৈতিক মিত্র এবং আঞ্চলিক শক্তিগুলোর সাথে আরও কার্যকর ও বাস্তবসম্মত সংলাপের প্রয়োজনীয়তা রয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে লক্ষ লক্ষ রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এই সংকটের কোনো কার্যকর কূটনৈতিক সুরাহা হয়নি, বরং বিষয়টি দীর্ঘায়িত হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নতুন কূটনৈতিক রূপরেখা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে।

এই পরিস্থিতিতে কার্যকর ও স্থায়ী সমাধানের লক্ষ্যে সরকার বহুমুখী পরিকল্পনা হাতে নিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় আলোচনার নতুন দিগন্ত উন্মোচন করার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। শামা ওবায়েদ আশা প্রকাশ করেন যে, সঠিক কৌশল অনুসরণ করলে অচিরেই এই মানবিক সংকটের একটি গ্রহণযোগ্য ও দীর্ঘমেয়াদি সমাধান বের করে আনা সম্ভব হবে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD