রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

চিরকুটে ছিনতাইয়ের হুমকি, ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৭:২১ পূর্বাহ্ণ

ছিনতাইয়ের হুমকি দিয়ে হাতে লেখা হয়েছিল একটি রহস্যজনক চিরকুট। আর সেই চিরকুট পাওয়ার পরেই ভারতের ব্যাঙ্গালুরু থেকে লক্ষ্ণৌগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে চরম হুলস্থুল কাণ্ড ঘটে যায়। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে বিমানটিকে পুনরায় ব্যাঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে এনে নিরাপদে অবতরণ করানো হয়।

বিমানবন্দর সূত্র এবং নিরাপত্তা প্রহরীরা গণমাধ্যমকে জানান, ফ্লাইটটি আকাশে ওড়ার কিছু সময় পর ক্রুদের নজরে আসে ওই ভীতিপ্রদ চিরকুটটি। যেখানে বিমানটি ছিনতাই করার হুমকি দেওয়া হয়েছিল। তাৎক্ষণিকভাবে বিষয়টি পাইলটকে জানানো হলে তিনি বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং প্রটোকল অনুযায়ী জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।

বিমানটি নিরাপদে মাটিতে নেমে আসার পর পরই নিরাপত্তা বাহিনী ও বোম্ব ডিসপোজাল স্কোয়াড পুরো বিমানটি ঘিরে ফেলে। যাত্রী ও তাদেরাগের লাগেজ পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়। তবে প্রাথমিক তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানা গেছে। এই ঘটনার নেপথ্য কারণ উদঘাটনে এবং চিরকুটটি কে বা কারা রেখেছিল, তা খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দারা নিবিড় তদন্ত শুরু করেছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD