ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ভারি বৃষ্টিপাতে তলিয়ে গেছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বসবাসের হাজার হাজার তাঁবু। এতে চরম দুর্ভোগে পড়েছেন আশ্রয়হীন সাধারণ মানুষ। জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন, উপত্যকাটির প্রায় সব মানুষের জীবনে নেমে এসেছে চরম বিপর্যয়। তীব্র শীত ও বৃষ্টির এই সময়ে মানুষের কষ্ট লাঘবে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের টানা বর্ষণে গাজার বিভিন্ন এলাকার অস্থায়ী শরণার্থী শিবিরগুলো জলমগ্ন হয়ে পড়ে। গাজার মাটির নিচে পানি জমে যাওয়ার কারণে তাঁবুগুলোর ভেতর পর্যন্ত পানি ঢুকে পড়েছে। ফলে খোলা আকাশের নিচে বা জলাবদ্ধতার মধ্যে রাত কাটাতে বাধ্য হচ্ছেন নারী ও শিশুসহ লাখ লাখ মানুষ। তাদের এই মানবিক সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ত্রাণকর্মীরা।
আরববাংলা টিভি/ডেস্ক