সুন্দরবনের দুবলার চরের আলোরকোল সি-বিচের পাশ থেকে নিখোঁজ পর্যটক মো. রিয়াজ আহমেদের লাশ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকা পৌরসভার কাঠালী পশ্চিমপাড়ার আবুল বাশার ঢালীর ছেলে।
গত শুক্রবার দুপুরে সমুদ্রে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয় মহলে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার দিন থেকেই নিখোঁজ পর্যটককে উদ্ধারে বন বিভাগ ও স্থানীয় প্রশাসন তৎপরতা শুরু করেছিল। দীর্ঘ তল্লাশি অভিযের পর শনিবার রাতে তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
এ ধরনের দুর্ঘটনা রোধে সুন্দরবন ও সমুদ্র সৈকতগুলোতে পর্যটকদের চলাচলের সময় আরও বেশি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে আরও কড়া নজরদারি ও নির্দেশিকা জারির দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।
আরববাংলা টিভি/ডেস্ক