রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

গজারিয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৫:৪২ পূর্বাহ্ণ

মুন্সীগঞ্জের গজারিয়া থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং পরোয়ানাভুক্ত এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ এবং অপরাধ দমনে পুলিশের এই নিয়মিত অভিয অংশ হিসেবে এই সাফল্য আসে। দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে স্থানীয় প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম মো. মামুন (৪০)। তিনি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোগলাকান্দি এলাকার আব্দুর রশীদের সন্তান। দীর্ঘ দিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ঝুলছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৪টা ৩০ মিনিটে গজারিয়া থানার একটি বিশেষ টিম হোগলাকান্দি এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. মামুনকে তার নিজ এলাকা থেকেই আটক করা হয়। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়েন এই শীর্ষ মাদক কারবারি।

গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে স্থানীয় প্রশাসন থেকে জানানো হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD