জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বৈরাচারী শেখ হাসিনাকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ পোস্ট দিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, গণহত্যাকারী হাসিনা যে ডিসেম্বরে ফিরতে চায়, সেই অলীক ডিসেম্বর বাংলাদেশে কখনোই আর কখনোই আসবে না।
শনিবার রাতে জাতীয় নাগরিক পার্টির এই শীর্ষ নেতার এই বক্তব্য দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকেই দেশের রাজনীতিতে নতুন ধারা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির বিভিন্ন জ্যেষ্ঠ নেতারা প্রতিনিয়ত দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো ধরনের ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান রোধে জোরালো বক্তব্য দিয়ে আসছেন।
বিশ্লেষকরা মনে করছেন, কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের যেকোনো রাজনৈতিক চক্রান্তের বিরুদ্ধে তরুণ প্রজন্মের এই নেতৃত্ব অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। সারজিস আলমের এই ফেসবুক পোস্টটি মূলত সেই রাজনৈতিক সচেতনতা এবং জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বেঈমানি না করার একটি দৃঢ় প্রত্যয় হিসেবেই দেখছেন সচেতন নাগরিক সমাজ। ভবিষ্যতে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অক্ষুণ্ণ রাখতে এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধনে এই ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি/ডেস্ক