রাজধানীর জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট তথা নিকডু এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি-বেসরকারি অংশীদারত্বের পিপিপি আওতায় পরিচালিত অতি গুরুত্বপূর্ণ ডায়ালাইসিস সেবা বন্ধ হওয়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। আগামী ২৯ নভেম্বর থেকে এই সংকট চূড়ান্ত রূপ নিতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর ফলে চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়তে চলেছেন প্রায় পাঁচ শতাধিক ডায়ালাইসিস রোগী। নিয়মিত ও জীবনরক্ষাকারী এই চিকিৎসা সেবা ব্যাহত হলে ভুক্তভোগী রোগীদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা করছেন চিকিৎসক সমাজ ও সচেতন মহল।
দীর্ঘদিন ধরে এই সেবাটি দেশের প্রান্তিক ও সাধারণ কিডনি রোগীদের চিকিৎসায় এক বিরাট স্বস্তি বয়ে এনেছিল। কিন্তু হঠাৎ করে সেবা বন্ধের এই আশঙ্কায় রোগী ও তাদের স্বজনদের মধ্যে গভীর উৎকণ্ঠা বিরাজ করছে। সংশ্লিষ্ট কতৃপক্ষের উদাসীনতা এবং প্রশাসনিক জটিলতার কারণেই আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। হাসপাতাল দুটিতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত কিডনি রোগী কম খরচে ডায়ালাইসিস করানোর জন্য আসেন। আকস্মিক সেবা বন্ধের ঘোষণায় অসহায় এই মানুষগুলো এখন দিশেহারা হয়ে পড়েছেন।
বর্তমান পরিস্থিতিতে অবিলম্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কতৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, বকেয়া পরিশোধ এবং সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমেই কেবল এই সংকটের স্থায়ী সমাধান করা সম্ভব। অন্যথায়, আগামী ২৯ নভেম্বরের পর উদ্ভূত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সমস্ত দায় কতৃপক্ষকেই নিতে হবে। জরুরি ভিত্তিতে এই জনগুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা সচল রাখতে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।
আরববাংলা টিভি/ডেস্ক