রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লিগের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ২:০৪ অপরাহ্ণ

সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরান সমর্থিত হুথিদের ধারাবাহিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক ইসলামিক সংস্থা মুসলিম ওয়ার্ল্ড লিগ (এমডব্লিউএল)। সংস্থাটির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, পবিত্র মক্কা ও মদিনা শরিফকে লক্ষ্য করে এ ধরনের উসকানিমূলক হামলা কেবল সৌদি আরবের সার্বভৌমত্বের ওপর নয়, বরং সারা বিশ্বের কোটি কোটি মুসলমানের আবেগ এবং পবিত্র স্থানগুলোর ধর্মীয় মর্যাদা ও পবিত্রতার পরিপন্থি। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে এই ধরনের অপতৎপরতা চালানো হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব মোহাম্মদ বিন আবদুল করিম আল-ইসা সংবাদমাধ্যমকে জানান, হুথিদের এ ধরনের কর্মকাণ্ড কেবল নিন্দনীয়ই নয়, এটি আন্তর্জাতিক আইন ও মূল্যবোধের চরম লঙ্ঘন। মুসলিম বিশ্ব সবসময় শান্তি ও নিরাপত্তার পক্ষে অবস্থান করে। মক্কা ও মদিনার মতো পবিত্র ভূমির নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে বিশ্বমুসলিম একতাবদ্ধ রয়েছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা এবং আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখার স্বার্থে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি জোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD