শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

গোবরের রুটি খাওয়ার পরামর্শ ভারতীয় ধর্মগুরুর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ণ

ভারতের আধ্যাত্মিক জগৎ ও সংবাদমাধ্যমে বিতর্কের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছেন কথক অনিরুদ্ধাচার্য জি মহারাজ। গোবর, গোমূত্র এবং তথাকথিত প্রাচীন টোটকা নিয়ে তার বিভিন্ন অবৈজ্ঞানিক ও বিতর্কিত মন্তব্য ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। সাংবাদিকদের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন যে, গোবর ও গোমূত্র ব্যবহার করলে ত্বক সুন্দর হয় এবং বিভিন্ন শারীরিক রোগ নিরাময় সম্ভব। শুধু তাই নয়, তার দাবি অনুযায়ী তিনি নিয়মিত গোবর দিয়ে তৈরি রুটি বা বিশেষ খাদ্য উপাদান গ্রহণ করেন, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও পুষ্টিবিদরা এই ধরনের দাবির তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাদের মতে, গোবর বা গোমূত্র খাওয়ার ফলে মানবদেহে মারাত্মক ব্যাকটেরিয়া ও ক্ষতিকর জীবাণু প্রবেশ করতে পারে, যা টাইফয়েড, আমাশয় কিংবা খাদ্যে বিষক্রিয়ার মতো প্রাণঘাতী রোগের কারণ হতে পারে। বৈজ্ঞানিক কোনো ভিত্তি না থাকা সত্ত্বেও এ ধরণের কুসংস্কারমূলক প্রচার ভারতীয় সমাজে নানা মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মকে এ ধরনের ক্ষতিকর ও অবৈজ্ঞানিক অভ্যাস থেকে দূরে থাকার জন্য জোরালো পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD