শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ ব্যবহারের পরামর্শ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ণ

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সোলার প্যানেল ব্যবহারের ওপর জোর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে জ্বালানি খাতের টেকসই উন্নয়নের জন্য বিকল্প উৎসের কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়কালে এবং সমসাময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় বিদ্যুৎ পৌঁছে দিতে এবং লোডশেডিংয়ের দুর্ভোগ কমাতে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন যে, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট চালানো হয়েছিল, যার খেসারত আজ দেশের সাধারণ মানুষকে দিতে হচ্ছে। সেই ভঙ্গুর পরিস্থিতি কাটিয়ে উঠে একটি শক্তিশালী ও জনবান্ধব জ্বালানি কাঠামো গড়ে তুলতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মন্ত্রী দেশবাসীকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD