মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

নীরব হয়ে গেল বাউলশিল্পী মোস্তফার কণ্ঠ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ

একসময় গানই ছিল তাঁর পরিচয়, গান গেয়েই চলত সংসার। মাটির সুরে পালাগান গেয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন বাউলশিল্পী মোস্তফা বয়াতি। স্বপ্ন ছিল গানকে ঘিরেই এগিয়ে যাওয়ার। কিন্তু হৃদরোগ কেড়ে নিয়েছে তাঁর কণ্ঠের স্বাভাবিক শক্তি। দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করতে গিয়ে শেষ সম্বলটুকুও হারিয়েছেন এই গুণী শিল্পী। গণমাধ্যমকে জানান, জীবনের শেষবেলায় এসে চিকিৎসার ব্যয় মেলাতে হিমশিম খাচ্ছেন তিনি।

সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন এই বাউলশিল্পী। কিন্তু অসুস্থতা তাঁর জীবনের চাকা থামিয়ে দিয়েছে। বাউল গান ও লোকসংস্কৃতির প্রসারে মোস্তফা বয়াতির অবদান অনস্বীকার্য। গ্রামীণ জনপদে পালাগানের আসর মাতিয়ে রাখা এই শিল্পী আজ চার দেয়ালের মাঝে কষ্টের দিন কাটাচ্ছেন। সমাজের বিত্তবান ও সংস্কৃতিপ্রেমীরা তাঁর পাশে দাঁড়ালে হয়তো তিনি কিছুটা স্বস্তি পাবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় শিল্পীরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD