মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জ হাসপাতালে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ

অগ্নিকাণ্ডসহ যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় নিজেদের প্রস্তুতি ও সক্ষমতা আরও বাড়াতে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে একটি বিশেষ অগ্নিনির্বাপণ ও উদ্ধারবিষয়ক প্রশিক্ষণ এবং মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এই মহড়া আয়োজিত হয়। হাসপাতালের চিকিৎসক, নার্স, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সেখানে চিকিৎসাধীন ও সেবার নিতে আসা সাধারণ মানুষ এই কার্যক্রমে অংশ নেন। মহড়ার মূল উদ্দেশ্য ছিল কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে দ্রুততম সময়ের মধ্যে কীভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায় এবং রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়, তার বাস্তব প্রশিক্ষণ দেওয়া।

মহড়া চলাকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা হাসপাতাল ভবনে আগুন লাগার কৃত্রিম পরিস্থিতি তৈরি করে তা নেভানোর বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। এ সময় জরুরি নির্গমন পথ ব্যবহার করে রোগীদের নিরাপদে উদ্ধার করার পদ্ধতি হাতে-কলমে শিখিয়ে দেওয়া হয়। হাসপাতালের স্টাফরাও ফায়ার ফাইটারদের সাথে যুক্ত হয়ে অত্যন্ত সতর্কতার সাথে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের মহড়ায় অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্যকর্মীরা জানান, এ ধরনের নিয়মিত মহড়া বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এবং হাসপাতালের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD