সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

কালিয়াকৈরে বাড়ির মালিকদের প্রতি প্রশাসনের কড়া সতর্কতা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ণ

গাজীপুরের কালিয়াকৈরে বাড়ি ও ফ্ল্যাট মালিকদের সতর্ক করে একটি গুরুত্বপূর্ণ গণবিজ্ঞপ্তি জারি করেছে পৌরসভা ও উপজেলা প্রশাসন। সাম্প্রতিক সময়ে অপরাধমূলক কর্মকাণ্ড রোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, ভাড়াটিয়ার পরিবারের রেজিস্টার্ড সদস্যদের বাইরে অন্য কোনো বহিরাগত ব্যক্তি কিংবা কোনো ধরনের অপরাধী চক্রের সদস্য যেন কোনোভাবেই বাসায় অবস্থান করতে না পারে, সে বিষয়ে বাড়িওয়ালাদের সর্বোচ্চ সজাগ থাকতে হবে।

প্রশাসনের এই নির্দেশনায় আরও বলা হয়েছে যে, প্রতিটি বাড়ির মালিককে তাদের ভাড়াটিয়াদের জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য স্থানীয় থানায় সংরক্ষণ করতে হবে। বিগত দিনে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে গড়ে ওঠা নানা অনিয়ম এবং অপরাধের সিন্ডিকেট ভাঙতে বর্তমান প্রশাসন তৎপর রয়েছে। এছাড়া কার্য্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ কিংবা তাদের কোনো দোসর যাতে কোনো ভাড়া বাসায় লুকিয়ে থেকে অন্তর্ঘাতমূলক কার্যক্রম চালাতে না পারে, সেদিকেও কড়া নজরদারি রাখা হচ্ছে।

স্থানীয় প্রশাসন ও সচেতন মহলের মতে, কালিয়াকৈর একটি শিল্পবহুল এলাকা হওয়ায় এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মসন্ধানী মানুষ এসে বসবাস করেন। এই সুযোগে অনেক সময় অপরাধীরা ভাড়াবাড়িতে আস্তানা গেড়ে নানা অপকর্মে লিপ্ত হয়। তাই সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধের শেকড় উৎপাটন করতে এই সতর্কবার্তা অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD