সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার দ্রুত বিচার দাবি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ণ

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা। সোমবার দুপুরে জেলা শহরের মোক্তারপাড়ায় এই কর্মসূচি পালিত হয়।

স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানান, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আলিফ ফকিরের ওপর যে নির্মম হামলা চালানো হয়েছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক ও স্বাধীন সাংবাদিকতার ওপর বড় আঘাত। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।

উল্লেখ্য, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় অতীতেও বহু সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সময়েও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়ে গেছে। সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের মতো নৃশংস ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করার মাধ্যমে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান সাংবাদিক সমাজের নেতারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD