সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

এমপি সান্টুকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা উজিরপুর বিএনপির

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ

বরিশাল-দুই আসন অর্থাৎ উজিরপুর ও বানারীপাড়া এলাকার সংসদ সদস্য এবং উজিরপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে জড়িয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও নামসর্বস্ব বিভিন্ন মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে উজিরপুর উপজেলা বিএনপি ও এর শীর্ষ নেতৃত্বকে হেয় প্রতিপন্ন করার একটি গভীর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন দলীয় নেতাকর্মীরা। তারা সাংবাদিকদের জানান, একটি কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে সম্পূর্ণ অসত্য, বানোয়াট ও কুরুচিপূর্ণ তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

উজিরপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে জোরালোভাবে বলা হয়েছে যে, এস সরফুদ্দিন আহমেদ সান্টু দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের অধিকার আদায় এবং উজিরপুর ও বানারীপাড়ার উন্নয়নমূলক কার্যক্রমে নিজেকে উৎসর্গ করেছেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি যেভাবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন, তাতে ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার সুনাম ক্ষুণ্ন করার ঘৃণ্য খেলায় মেতে উঠেছে।

কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসররা অতীতেও এ ধরনের নানা ষড়যন্ত্র করেছে বলে উল্লেখ করে স্থানীয় বিএনপি নেতারা বলেন, এসব মিথ্যা অপপ্রচার চালিয়ে জনগণের মন থেকে নেতার জনপ্রিয়তা কমানো যাবে না। দলটির পক্ষ থেকে অবিলম্বে এ ধরনের হলুদ সাংবাদিকতা ও অপপ্রচার বন্ধ করার আলটিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD