খুলনায় এবার গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবকের মরদেহ পাওয়া গেছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সিংহের চর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং তাদের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।
এ নিয়ে গত ১২ দিনে খুলনা মহানগর ও এর আশেপাশের এলাকায় মোট সাতটি খুনের ঘটনা ঘটল। একের পর এক এমন নৃশংস হত্যাকাণ্ডে পুরো খুলনা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দ্রুত এই হত্যাকাণ্ডের পেছনের মূল রহস্য উদঘাটন এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এর আগে দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ চক্রের ইন্ধন ছিল বলে স্থানীয়রা অভিযোগ করে আসছেন।
পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং মরদেত ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং এই ধারাবাহিক হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে পুলিশ প্রশাসনসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো যৌথভাবে অভিযান পরিচালনা করছে বলে সাংবাদিকদের জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে এলাকায় শান্তি ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আরববাংলা টিভি/ডেস্ক