শিক্ষকদের আরও দক্ষ করে গড়ে তুলতে আধুনিক প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন। তিনি বলেছেন, দক্ষ ও মেধাবী শিক্ষকরাই কেবল একটি উন্নত ও আলোকিত আগামীর বাংলাদেশ গড়তে পারেন। এজন্য নায়েমকে (জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি) অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তর করা হচ্ছে।
মন্ত্রী আরও উল্লেখ করেন যে, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের কোনো বিকল্প নেই। অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে শিক্ষা খাতে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা তৈরি করা হয়েছিল, যার ফলে শিক্ষকরা সঠিক মূল্যায়ন ও আধুনিক প্রশিক্ষণ থেকে বঞ্চিত ছিলেন। বর্তমান সরকার সেই স্থবিরতা কাটিয়ে উঠতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শিক্ষার মান বৃদ্ধির এই ধারাবাহিকতায় দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে শ্রেণিকক্ষে পাঠদান আরও আকর্ষণীয় ও যুগোপযোগী হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী মহোদয় জানান, শিক্ষক সমাজকে যথাযথ সম্মান এবং সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমেই জাতির প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
আরববাংলা টিভি/ডেস্ক