বিরোধী দলের জন্য আলোচনার দ্বার এখনও উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। দীর্ঘ সময় পর বাংলাদেশে সংসদীয় গণতান্ত্রিক চর্চা ফিরে এসেছে উল্লেখ করে তিনি বলেন, বিরোধীদের মতামতকে সম্মান জানাতে বর্তমান সরকার সবসময় প্রস্তুত রয়েছে এবং দেশের স্বার্থে যেকোনো রাজনৈতিক সংকট আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব।
গণমাধ্যমকে জানান, সংসদীয় গণতন্ত্রকে টেকসই করতে হলে সরকারি দল এবং বিরোধী দল উভয়েরই দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। অতীতে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দল কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের জমানায় সংসদীয় চর্চাকে নস্যাৎ করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও উল্লেখ করেন যে, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার কোনো বিকল্প নেই।
চিফ হুইপ আরও বলেন, দেশের উন্নয়নে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করছে সরকার। দেশের এই ক্রান্তিলগ্নে বিরোধী দলগুলোর দায়িত্বশীল আচরণ দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরববাংলা টিভি/ডেস্ক