সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

এইচএসসিতে অকৃতকার্যোদের পরীক্ষা ডিসেম্বরের মধ্যে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ

আগামী ২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে নির্ধারিত এই সময়ের মধ্যেই ওই পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে বলে জানানো হয়েছে।

শিক্ষার্থীদের শিক্ষাজীবনের দীর্ঘসূত্রতা কমাতে এবং উচ্চশিক্ষায় ভর্তির পথ সুগম করতেই শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এই ত্বরিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীদের প্রস্তুতি নেওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে এবং পরীক্ষার প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে শিক্ষা বোর্ডগুলো।

সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তার সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের কথা চিন্তা করেই এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে পরীক্ষা নিয়ে ফলাফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে তারা সময়মতো উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারে।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে শিক্ষা খাতে চরম লুণ্ঠন ও অব্যবস্থাপনা চলেছিল। এর বাইরেও কার্যকরভাবে শিক্ষাব্যবস্থাকে গতিশীল করতে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে। পাশাপাশি, কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া বিভিন্ন জট দ্রুত নিরসনে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD