চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যের রুটিন দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ শরিফুল আলম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নেওয়ার উদ্দেশ্যে ঢাকায় অবস্থান করছেন। তার অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থেই অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে এই রুটিন দায়িত্ব অর্পণ করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয়েছে।
শিক্ষা কার্যক্রমকে গতিশীল রাখতে এবং প্রশাসনিক স্থবিরতা এড়াতে এই রুটিন দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আরববাংলা টিভি/ডেস্ক