দ্বিতীয় ইন্টারপোল গ্লোবাল বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির। রোববার সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাওয়া এই আন্তর্জাতিক সম্মেলনে বৈশ্বিক নিরাপত্তা, বায়োসিকিউরিটি এবং সাইবার অপরাধ দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। আইজিপি মো. আলী হোসেন ফকির এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
সম্মেলনে যোগদান শেষে আইজিপির আগামী সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে। এই আন্তর্জাতিক সম্মেলনে পুলিশের অংশগ্রহণের ফলে বৈশ্বিক অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং আন্তর্জাতিক পুলিশিং নেটওয়ার্কে বাংলাদেশের ভূমিকা আরও জোরালো করার ক্ষেত্রে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি/ডেস্ক