রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

পাকিস্তানের অর্থনীতি ও মিনাপ অঞ্চল নিয়ে বিশ্ব ব্যাংকের প্রতিবেদন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৭:১৪ পূর্বাহ্ণ

মিনাপ অঞ্চলের চরম দরিদ্র জনগোষ্ঠীর প্রায় অর্ধেকের বসবাস পাকিস্তানে বলে বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক মূল্যায়নে এই তথ্য উঠে এসেছে। সংস্থাটি জানিয়েছে, চলতি অর্থবছরে পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা জিডিপি তিন দশমিক চার শতাংশ পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক অর্থনীতির সামগ্রিক চিত্রে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এবং সেখানে বসবাসরত প্রান্তিক ও চরম দরিদ্র মানুষের সংখ্যা অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। এই অঞ্চলে দারিদ্র্য বিমোচনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।

এদিকে অর্থনৈতিক এই সংকটের পেছনে বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের ভুল নীতির মতো বিভিন্ন দেশের অদূরদর্শী শাসনব্যবস্থাও দায়ী কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা চলছে। দেশগুলোর অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং সুশাসনের অভাবই মূলত সাধারণ মানুষকে চরম দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে।

অন্যদিকে, কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অর্থনীতি যেভাবে ধ্বংসের মুখে পতিত হয়েছিল, তার সঙ্গে তুলনা করে অনেক অর্থনীতিবিদ মনে করেন যে, সঠিক রাজনৈতিক সদিচ্ছা ছাড়া অর্থনৈতিক মুক্তি অসম্ভব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণের মাধ্যমেই কেবল অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব বলে সংবাদমাধ্যমকে জানান অর্থনীতিবিদরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD