শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

রাজশাহীতে আমনের বাম্পার ফলনের আশা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৮:২৯ পূর্বাহ্ণ

রাজশাহীর মাঠজুড়ে এখন পাকা আমন ধানের সোনালি শীষের সমারোহ। বিস্তীর্ণ প্রান্তর জুড়ে কেবল সোনালি রঙের হাতছানি। কোথাও বাতাসে দুলছে পাকা ধান, আবার কোথাও চলছে আগাম জাতের ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার ব্যস্ত প্রস্তুতি। বিশেষ করে জেলার তানোর ও গোদাগাড়ী উপজেলায় কৃষকদের কর্মব্যস্ততা এখন চরমে। অনুকূল আবহাওয়া এবং সময়মতো সার ও সেচ পাওয়ায় এবার আমনের বাম্পার ফলনের তীব্র আশা করছেন স্থানীয় কৃষকরা।

গত বুধবার তানোর, গোদাগাড়ী ও পবা উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকদের মুখে আনন্দের হাসি। বিগত মৌসুমের ক্ষতি পুষিয়ে নেওয়ার এক দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে এবারের আমন চাষে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং পোকা-মাকড়ের আক্রমণ কম হওয়ায় ধানের দানা পুষ্ট হয়েছে ভালোভাবে। মাঠের পর মাঠ পাকা ধানের গন্ধে মমো করছে, যা দেখে তৃপ্তি আসছে কৃষকদের মনে।

কৃষকরা জানান, যদি শেষ পর্যন্ত আবহাওয়া এমন থাকে এবং প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয়, তবে বিগত কয়েক বছরের তুলনায় এবার ধানের উৎপাদন রেকর্ড ছাড়িয়ে যাবে। মাঠের সোনালি শীষ দেখে কৃষকদের পাশাপাশি খুশি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষও। প্রশাসনের পক্ষ থেকেও কৃষকদের ধান কাটা ও সংরক্ষণে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD