শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

ফুলবাড়ীয়ায় যুবদল নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৭:১১ পূর্বাহ্ণ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় এক নারীকে কুপ্রস্তাব দেওয়া, জোরপূর্বক শারীরিকভাবে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে পুটিজানা ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মন্ডলের বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয় পর্যায়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনার জন্ম দিয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ওই নারীর স্বামীর জামিন করানোর কথা বলে তার সাথে যোগাযোগ করেন এবং বিভিন্নভাবে প্রলোভন দেখান। পরবর্তীতে এই সুযোগ নিয়ে তিনি অনৈতিক প্রস্তাব দেন এবং জোরপূর্বক শারীরিক হেনস্তা ও ধর্ষণের চেষ্টা চালান বলে অভিযোগ করা হয়েছে।

এই ন্যাক্কারজনক ঘটনার পর ভুক্তভোগী নারী সাহস সঞ্চয় করে ফুলবাড়ীয়া থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় অভিযান চলছে।

এদিকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ অপরাধ করলে ছাড় না দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD