বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

নলছিটি ফেরিঘাটের রাস্তা মেরামত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৬:১০ পূর্বাহ্ণ

ঝালকাঠি জেলার নলছিটি ফেরিঘাটে দীর্ঘদিন ধরে তলিয়ে থাকা ও ক্ষতিগ্রস্ত রাস্তা অবশেষে মেরামত করা হয়েছে। এর ফলে এই রুটে চলাচলকারী সাধারণ মানুষ, যানবাহন ও যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে এবং জনজীবনে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে গুরুত্বপূর্ণ এই ফেরিঘাটের সংযোগ সড়কটি বেহাল অবস্থায় পড়ে ছিল। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি জলমগ্ন হয়ে পড়ত এবং বড় বড় খাদের সৃষ্টি হতো। এতে প্রতিদিন হাজার হাজার মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চরম ঝুঁকির মধ্যে চলাচল করত। সম্প্রতি সংশ্লিষ্ট কতৃপক্ষের উদ্যোগে রাস্তাটি সংস্কার ও মেরামতের কাজ সম্পন্ন হয়। এর ফলে এখন খুব সহজেই যানবাহন পারাপার হতে পারছে এবং যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছেন।

যাত্রী ও স্থানীয় পরিবহন চালকরা এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, জনদুর্ভোগ কমাতে এই রাস্তাটির নিয়মিত রক্ষণাবেক্ষণ অব্যাহত রাখা হবে, যাতে ভবিষ্যতে আর কোনো ধরনের ভোগান্তির শিকার হতে না হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD