বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

ধীরে এগোচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ণ

ভারতের পদুচেরি উপকূলে আছড়ে পরা প্রবল ঘূর্ণিঝড় অর্ণব ধীরে ধীরে এগোচ্ছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে এটি উপকূল অতিক্রম করতে শুরু করে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আঘাত হানার পর এর গতি আরও কমে এসেছে এবং এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থানে আবহাওয়া পরিবর্তনের ধারা লক্ষ করা যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলসহ মোট তিনটি বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে দেশের সার্বিক অর্থনীতি ও জনজীবন যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জেলেদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সাধারণ মানুষকেও সাবধানে থাকার এবং আবহাওয়ার আপডেট নিয়মিত অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD