জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ বাড়াবাড়ি করলে জনগণ তাদের উপযুক্ত শিক্ষা দিয়ে দেবে। তাদের দেশবিরোধী সব চক্রান্ত রুখে দিতে জাতীয়তাবাদী শক্তি রাজপথেই থাকবে।
তিনি আরো বলেন, কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ শাসনের নামে বিগত দেড় দশকে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা এখনো নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশের সাধারণ মানুষ এবং জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীরা তাদের এই অপচেষ্টা কাতারবন্দী হয়ে প্রতিহত করবে। জনগণের অধিকার আদায়ে বিএনপি সর্বদা সজাগ রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হুইপ দুলু আরও উল্লেখ করেন যে, দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর। যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলে তিনি গণমাধ্যমকে জানান।
আরববাংলা টিভি/ডেস্ক