রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

দামুড়হুদায় দেড় হাজার বস্তা অবৈধ সার জব্দ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ২:৪৪ পূর্বাহ্ণ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা শহরে অবস্থিত নাঈম অটোমোবাইল এন্ড বীজ ভান্ডার অবৈধভাবে সার মজুদ ও চড়া দামে বিক্রির অপরাধে গোডাউনে তল্লাশি চালিয়েছে দামুড়হুদা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগ। এ সময় গোডাউন থেকে প্রায় দেড় হাজার বস্তা অবৈধ সার জব্দ করা হয়।

কৃষকদের অধিকার রক্ষা এবং বাজারে সারের কৃত্রিম সংকট রোধে প্রশাসনের এই অভিযান অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে একটি চক্র অবৈধভাবে সার মজুদ করে কৃষকদের বিপাকে ফেলেছিল। এই প্রেক্ষাপটে দামুড়হুদার এই অভিযান স্থানীয় কৃষকদের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অসাধু ব্যবসায়ীরা যাতে কোনোভাবেই কৃষকদের জিম্মি করে অতিরিক্ত মুনাফা অর্জন করতে না পারে, সে বিষয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জব্দকৃত সারের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে গণমাধ্যমকে জানান প্রশাসন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD