চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় সুলতানা বেগম নামে কার্যত নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বুধবার বিকেলে সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়।
উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দেশত্যাগের চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের বিভিন্ন স্থল ও সীমান্ত চেকপোস্টে কঠোর নজরদারি বজায় রেখেছে, যাতে কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তি দেশত্যাগ করতে না পারে। আটককৃত নেত্রীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।
আরববাংলা টিভি/ডেস্ক