বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

সৌদি আরবে ১৯ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ

সৌদি আরবে গত ১৪ অক্টোবর দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বাংলাদেশে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে, জেদ্দায় অবস্থিত বাংলাদেশের কনস্যুলেট জেনারেল গণমাধ্যমকে জানান, এ বিষয়ে তাদের আগে থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। এই ঘটনার পর দেশটিতে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা ও আইনি সহায়তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০১০ সালের পর থেকে এ পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন কারাগারে বন্দী থাকা অন্তত ১৯ জন বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিদেশে এমন কঠোর শাস্তির মুখোমুখি হওয়া প্রবাসীদের আইনি সুরক্ষা দিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কূটনৈতিক প্রচেষ্টা আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন অভিবাসী অধিকার নিয়ে কাজ করা বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহল।

এদিকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস এবং কনস্যুলেট জেনারেল প্রবাসীদের আইনি সহায়তা প্রদানে কাজ করে যাচ্ছে বলে জানানো হয়েছে। তবে মৃত্যুদণ্ড কার্যকরের আগে কনস্যুলেটকে না জানানোর বিষয়টি কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কি না, তা নিয়ে সংশ্লিষ্টরাী বিভিন্ন মহলে আলোচনা করছেন। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রবাসীদের আইনি অধিকার রক্ষায় সরকারের জোরালো ভূমিকা প্রত্যাশা করছেন দেশ ও প্রবাসের সচেতন নাগরিকরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD