মার্কিন সুপ্রিম কোর্টের সাম্প্রতিক কয়েকটি রায় দেশটির গণতন্ত্রকে এক গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন আদালতের অন্যতম বিচারপতি এলেনা কাগান। তার সুনির্দিষ্ট অভিযোগ, আদালতের রক্ষণশীল বিচারকদের সংখ্যাগরিষ্ঠ অংশের একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষের ভোটাধিকার সুরক্ষা মারাত্মকভাবে কমে গেছে, যা দীর্ঘমেয়াদে গণতান্ত্রিক কাঠোর জন্য অত্যন্ত বিপজ্জনক এক বার্তা দিচ্ছে।
বর্তমান রাজনৈতিক ও বিচারিক প্রেক্ষাপটে বিচারপতির এমন মন্তব্য মার্কিন সমাজে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে চলে আসা সাংবিধানিক অধিকার এবং নাগরিক স্বাধীনতার সুরক্ষা যখন প্রশ্নবিদ্ধ হয়, তখন তা কেবল একটি দেশের অভ্যন্তরীণ রাজনীতিকেই প্রভাবিত করে না, বরং আন্তর্জাতিক অঙ্গনেও এর সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়ে। বিশ্বের দীর্ঘদিনের চর্চিত গণতান্ত্রিক মূল্যবোধ আজ কাঠগড়ায়.
এই পরিস্থিতিতে বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক মহলে মার্কিন বিচারব্যবস্থার স্বাধীনতা এবং এর নিরপেক্ষতা নিয়ে নতুন করে বিতর্কের সূচনা হয়েছে। বিচারপতির এই কড়া বার্তার পর দেশটির নীতিনির্ধারক ও আইন বিশেষজ্ঞরা কীভাবে এই সংকট মোকাবিলা করেন, সেটাই এখন দেখার বিষয়। গণতন্ত্রের এই সংকট উত্তরণে নাগরিক সমাজের পক্ষ থেকেও তীব্র প্রতিবাদের সুর শোনা যাচ্ছে, যা আগামী দিনে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ময়দানকে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক