বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

সৌদির সুরক্ষায় টাইফুন যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ণ

ইরান সমর্থিত হুথিদের ক্রমবর্ধমান হামলার মুখে সৌদি আরবের সুরক্ষায় টাইফুন যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং এ কথা জানান। সম্প্রতি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং এর জেরে নিরাপত্তা ব্যবস্থার পুনর্বিন্যাস করা হচ্ছে। সৌদিতে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন ব্রিটিশ মন্ত্রী। তিনি জানান, আকাশপথে যেকোনো ধরনের হামলার হুমকি মোকাবিলা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এই সামরিক পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্লেষকদের মতে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ড্রেন ও ক্ষেপণাস্ত্র হামলা সৌদি আরবের আকাশসীমার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকারের সামরিক সহায়তা সৌদি প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে নিজেদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছে এবং এই নতুন উদ্যোগ তারই একটি অংশ বিশেষ। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD