রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

মধ্যপ্রদেশে ট্রাকের ধাক্কায় নিহত ১২, আহত ২৭

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৯:৩৬ পূর্বাহ্ণ

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে মন্দিরগামী সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অন্তত ১২ জন পূজার্থী নিহত হয়েছেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২৭ জন। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা।

রোববার রাত দেড়টার দিকে ছিননোর দিক থেকে মন্দিরের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে থাকা তীর্থযাত্রীদের ওপর উঠে যায়। হঠাৎ এই দুর্ঘটনায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান।

পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘন কুয়াশা এবং অতিরিক্ত গতির কারণেই চালক ট্রাকটির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুর্ঘটনার পর পরই চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ তাকে আটকের চেষ্টা চালাচ্ছে। মর্মান্তিক এই প্রাণহানির ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় নেতারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD