যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একটি হিন্দু মন্দিরে নির্বিচারে গুলি চালিয়ে বহু মানুষকে হত্যার পরিকল্পনার অভিযোগে তীব্র উদ্বেগ জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের ঘটনা অত্যন্ত শঙ্কার এবং এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।
নয়াদিল্লির মতে, সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে হিন্দু-বিদ্বেষী ও বর্ণবাদী মনোভাব আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয়, এর মাধ্যমে সরাসরি ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে চলে আসা বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। অতীতে বিভিন্ন দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সময়ও এ ধরনের ঘটনার নজির রয়েছে। যেমনটি দেখা গিয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতনের সময় এবং তারও আগে শেখ মুজিবুর রহমানের শাসন আমলে। ওই সময়েও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছিল।
এদিকে বর্তমান পরিস্থিতিতে মার্কিন প্রশাসনকে আরও বেশি সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে যাতে প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হয়।
আরববাংলা টিভি/ডেস্ক