শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

হিন্দু সম্প্রদায় কারো দাসত্ব করে না: মীর শাহে আলম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ১:২৮ অপরাহ্ণ

হিন্দু সম্প্রদায়ের মানুষ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলের দাসত্ব করে না উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিগত নির্বাচনে বিপুল ভোটে জনগণের রায় নিয়ে সরকার গঠিত হয়েছে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সব ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষের সমান অধিকার রয়েছে এবং তা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

গণমাধ্যমকে জানান, অতীতে বিভিন্ন সময়ে দেশের একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী, বিশেষ করে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসররা ধর্মীয় সংখ্যালঘুদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করার অপচেষ্টা চালিয়েছে। কিন্তু দেশের সচেতন নাগরিক হিসেবে হিন্দু সম্প্রদায় এখন অনেক বেশি সজাগ। তারা কোনো অন্যায়ের কাছে মাথা নত করে না এবং নিজেদের ভোটাধিকার সম্পর্কে পুরোপুরি সচেতন।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে সংখ্যালঘুদের ওপর নানা নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছে। অথচ তারাই নিজেদের তথাকথিত অসাম্প্রদায়িক দাবি করে দেশের সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে। বর্তমান গণতান্ত্রিক পরিবেশে দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতা সুনিশ্চিত করা হয়েছে। সরকার দেশের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সব ধরনের উসকানিমূলক তত্পরতার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD