ভারতের রাজধানী দিল্লিতে ককক্রোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত ‘তেরঙা ওড়াও’ কর্মসূচিকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলায় নজিরবিহীন কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য জনসমাগম ও বিশৃঙ্খলা এড়াতে পুরো দিল্লি জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। বিশেষ করে কনট প্লেসের ঐতিহাসিক সেন্ট্রাল পার্ক এবং রাজীব চক মেট্রো স্টেশনে নিরাপত্তা জোরদার করতে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নয়াদিল্লি ও এর আশেপাশের সংবেদনশীল এলাকায় ২৫ হাজারের বেশি পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা প্রতিবেদন ও স্থানীয় প্রশাসনের মূল্যায়নের ভিত্তিতে এই বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নামানো হয়। সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রধান সড়ক ও মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশের বিশেষ চেকপোস্ট।
আরববাংলা টিভি/ডেস্ক