বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

ইরানে ১১ টনের বোমা হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ১২:২৯ অপরাহ্ণ

ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলার জন্য নতুন একটি সামরিক পরিকল্পনা তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুনির্দিষ্ট নির্দেশের অপেক্ষায় রয়েছে পেন্টাগন। নির্দেশ পাওয়া মাত্রই ইরানের কৌশলগত ও সংবেদনশীল স্থানগুলোতে কঠোর সামরিক অভিযান চালানো হতে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ বিষয়ে অবগত একাধিক সামরিক বিশ্লেষক গণমাধ্যমকে জানান, সম্ভাব্য এই হামলায় যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের সবচেয়ে শক্তিশালী এবং ধ্বংসাত্মক বোমা জিবিইউ ফোরটি থ্রি বি বা ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট ব্যবহারের বিষয়টি গভীরভাবে বিবেচনা করা হচ্ছে। সামরিক মহলে এই বিশেষ বোমাটি মূলত মাদার অব অল বম্বস বা এমওএবি হিসেবে সমধিক পরিচিত। প্রায় ১১ টন ওজনের এই বিশালাকার বোমাটি ভূগর্ভস্থ বা সুরক্ষিত বাঙ্কার ধ্বংস করতে বিশেষভাবে সক্ষম।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা নতুন এক মোড় নিতে পারে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং জ্বালানি খাতকে লক্ষ্য করে এই ধরনের বড় ধরনের হামলার পরিকল্পনা মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে নিরাপত্তা শঙ্কা তৈরি করেছে। মার্কিন সামরিক বাহিনী দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে তাদের কৌশলগত উপস্থিতি জোরদার করে আসছে এবং এই নতুন পরিকল্পনা তারই একটি অংশ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের গবেষকরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD