জার্মানির কলোন শহরে এক ১৬ বছর বয়সী কিশোরীকে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট ব্যবহার করে যৌন হয়রানির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। প্রযুক্তির এই অভূতপূর্ব ও সংবেদনশীল অপব্যবহারের ঘটনায় কলোন পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণকে আটক করেছে। আধুনিক প্রযুক্তির এমন অভিনব অপকর্ম বিশ্বজুড়ে প্রযুক্তিবিদ ও সমাজ বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, অভিযুক্তরা কলোন শহরের একটি জনবহুল এলাকায় ওই কিশোরীকে টার্গেট করে। তারা একটি বিশেষ প্রযুক্তির রোবট ব্যবহার করে তাকে মানসিকভাবে বিপর্যস্ত ও হয়রানি করে। কিশোরীর চিৎরে আশেপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনী সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত সহায়তায় অভিযুক্ত দুই কিশোরকে দ্রুত শনাক্ত করে আটক করতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত রোবটটি ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এই ঘটনার পর জার্মানজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স প্রযুক্তির ব্যবহার এবং এর নৈতিকতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। স্থানীয় সচেতন মহল ও মানবাধিকার কর্মীরা প্রযুক্তির এ ধরণের অপব্যবহার রোধে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে এবং কলোন আদালত তাদের রিমান্ড মঞ্জুর করতে পারে বলে জানা গেছে।
আরববাংলা টিভি/ডেস্ক