জনগণের ভোগান্তি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে বিক্ষোভ ও সমাবেশ বন্ধে রবিবার মহানগরী করাচিতে আগামী ২০ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন করাচির কমিশনার। এই পদক্ষেপে জনশৃঙ্খলা রক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) এই ধারা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে র্যালি, মিছিল ও অবস্থান কর্মসূচির মতো যেকোনো ধরনের জনসমাগম এবং প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ করার আইনি ক্ষমতা প্রদান করেছে। সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে গণমাধ্যমকে জানানো হয়েছে যে, জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এই নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করা হবে। নাগরিকদের সার্বিক সহযোগিতা কামনা করেছে কতৃপক্ষ।
আরববাংলা টিভি/ডেস্ক