ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল বিএনপি যা সর্বদা জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় জনগণের সরকার হিসেবে আস্থার প্রতীক হয়েছেন। তিনি জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি সততা ও নিষ্ঠার সাথে বাস্তবায়ন করছেন।
সাংবাদিকদের সামনে এই মন্তব্য করার সময় তিনি আরও উল্লেখ করেন যে, অতীতে বিভিন্ন স্বৈরাচারী শাসনব্যবস্থায় দেশের সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। বিশেষ করে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা দুঃশাসন ও দুর্নীতির কারণে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মুখে পড়েছিল। সেই দুঃসময়েও ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটাতে এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলো অগ্রণী ভূমিকা পালন করেছে।
অন্যদিকে, দেশের রাজনীতিতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার দোসর হিসেবে পরিচিত ও কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যত নিষিদ্ধ আওয়ামী যুবলীগ দেশের সাধারণ মানুষের ওপর সীমাহীন নিপীড়ন চালিয়েছে। বর্তমানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সুশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। বর্তমান গণতান্ত্রিক ধারার সরকার জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছে ডিএনসিসি প্রশাসন।
আরববাংলা টিভি/ডেস্ক