আগামী ৫ ডিসেম্বর উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ জেলা বগুড়ায় সরকারি ও দলীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকে কেন্দ্র করে পুরো উত্তর অঞ্চলে রাজনৈতিক মহলে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে স্থানীয় জনসাধারণের মধ্যে এক অভূতপূর্ব প্রত্যাশার সৃষ্টি হয়েছে।
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় বিভিন্ন চলমান ও নতুন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া, তিনি স্থানীয় নেতাকর্মীদের সাথে এক গুরুত্বপূর্ণ দলীয় সাংগঠনিক সভায় অংশ নেবেন, যেখানে আগামী দিনের নীতিনির্ধারণী বিষয়ে দিকনির্দেশনা প্রদান করার কথা রয়েছে।
এর পাশাপাশি, বগুড়ায় দীর্ঘদিন ধরে আটকে থাকা অভ্যন্তরীণ বা ডোমেস্টিক বিমানবন্দর দ্রুত চালুর বিষয়ে বিশেষ ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই বিমানবন্দরটি চালু হলে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনীতিতে এক বিশাল বিপ্লব সাধিত হবে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা ও বিশিষ্টজনেরা।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে উত্তরবঙ্গ সবসময় রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়েছিল। ফ্যাসিস্ট সরকারের পতনের পর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর বগুড়াবাসীর দীর্ঘদিনের বঞ্চনা দূর করে নতুন উন্নয়নের দ্বার উন্মোচন করবে বলে সাংবাদিকদের জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
আরববাংলা টিভি