মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ১০:৫০ অপরাহ্ণ

কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের সরকারের আমলের প্রভাবশালী মন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ এবং তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার গণমাধ্যমকে জানান যে, দীর্ঘ অনুসন্ধানের পর তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পরই এই কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী থাকাকালীন শিক্ষা মন্ত্রণালয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তার এবং তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে বেনামে ও ঠিকানায় বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে। এসব সম্পত্তির সঠিক উৎস এবং বিবরণ জানতে কমিশন থেকে খুব শীঘ্রই আনুষ্ঠানিক নোটিশ পাঠানো হবে। নির্ধারিত সময়ের মধ্যে তাদের সম্পদের হিসাব দাখিল করতে বলা হবে।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের শাসনামলে বিভিন্ন মেয়াদে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন নুরুল ইসলাম নাহিদ। ওই সময়ে শিক্ষা খাতের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং নিয়োগ বাণিজ্যের মাধ্যমে তিনি শত শত কোটি টাকা কামিয়েছেন বলে অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন এখন এসব অভিযোগের গভীরে গিয়ে তদন্ত করছে এবং পর্যায়ক্রমে আরও অনেক প্রভাবশালী নেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলে জানা গেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD