সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

বিএনপিকে ভোট দিয়ে ভুল করিনি: হিন্দু নেতারা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন হিন্দু সম্প্রদায়ের শীর্ষস্থানীয় নেতারা। এ সময় তারা সরকারের কার্যক্রমের প্রশংসা করে বলেন, বিএনপিকে ভোট দিয়ে যে দেশের হিন্দু সম্প্রদায়ের লোকজন কোনো ভুল করেনি, তা এই সরকার ক্ষমতা গ্রহণের পরপরই বারবার প্রমাণ করে চলেছে। বর্তমান সরকারের সার্বিক কর্মকাণ্ড এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।

বৈঠককালে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা দেশের চলমান উন্নয়ন এবং সব ধর্মের মানুষের সমান অধিকার সুরক্ষায় সরকারের নেওয়া নানা পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। তারা উল্লেখ করেন, অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা ও কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নানামুখী নির্যাতন ও নিপীড়ন চালানো হলেও বর্তমান সরকারের আমলে তারা নিজেদের নিরাপদ ও সম্মানিত বোধ করছেন। দেশের এই ক্রান্তিলগ্নে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিতকরণে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন তারা।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দেশ এবং এখানে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু বলে কোনো বিভাজন নেই। প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় প্রশাসন সবসময় সজাগ রয়েছে এবং যেকোনো ধরণের বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করা হবে।

বৈঠক শেষে প্রতিনিধিদলের সদস্যরা সাংবাদিকদের জানান যে, প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাদের কথা শুনেছেন এবং দেশের অগ্রযাত্রায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। এই ধরনের গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন। দেশের এই ইতিবাচক রাজনৈতিক পরিস্থিতিতে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ চক্রের যেকোনো ধরনের অপচেষ্টা ব্যর্থ করে দিতে সাধারণ মানুষ আজ ঐক্যবদ্ধ বলে তারা গণমাধ্যমকে জানান।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD