উন্নয়ন প্রকল্পে অপ্রয়োজনীয় পরামর্শক খরচ উল্লেখযোগ্য হারে কমানোর কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে সরকারি অর্থের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করতে এই নির্দেশনা দেন তিনি। পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত সাম্প্রতিক এক উচ্চপর্যায়ের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উঠে আসে।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান যে, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করে বলেছেন বিদেশি বা বাহ্যিক পরামর্শক খাতে অতিরিক্ত অর্থ ব্যয় না করে দেশের অভ্যন্তরে থাকা নিজস্ব দক্ষ জনবল ও জনশক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। এতে একদিকে যেমন বিশাল অংকের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, অন্যদিকে দেশের তরুণ ও অভিজ্ঞ পেশাজীবীদের কাজের সুযোগ ও দক্ষতা আরও বৃদ্ধি পাবে।
বর্তমান সরকারের এই সময়োপযোগী পদক্ষেপে দেশের মেধার সঠিক মূল্যায়ন হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। অতীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে পরামর্শক খায়ে হরিলুটের যে সংস্কৃতি ছিল, তা থেকে বেরিয়ে আসার এটি একটি শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছার বহিঃপ্রকাশ। সরকারের নীতিনির্ধারক মহল আশা করছে, এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়িত হলে প্রতিটি প্রকল্পের বাস্তবায়ন ব্যয় বহুলাংশে হ্রাস পাবে এবং কাজের মান আরও বেশি টেকসই হবে।
আরববাংলা টিভি/ডেস্ক