বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

বাংলাদেশে টয়োটার গাড়ি উৎপাদন শুরু ২০২৭ সালে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ১০:৪২ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশি-বিদেশি বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে।

টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠককালে টয়োটা প্রতিনিধিদল বাংলাদেশে গাড়ি সংযোজন ও উৎপাদনের বিষয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে। তারা জানায়, সব ঠিক থাকলে বাংলাদেশে ২০২৭ সাল থেকেই হাইব্রিড গাড়ি উৎপাদন শুরু করবে বিশ্বখ্যাত জাপানি অটোমোবাইল ব্র্যান্ড টয়োটা। এই উদ্যোগ দেশের শিল্পায়ন ও প্রযুক্তি স্থানান্তরের ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিনিয়োগ প্রস্তাবকে সাধুবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকার শিল্প খাতের প্রসারে এবং কর্মসংস্থান সৃষ্টিতে সব ধরনের নীতিগত সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশে বিনিয়োগ দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এবং বিনিয়োগের প্রক্রিয়াগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD