যশোরের চাঁচড়ার ঐতিহাসিক শ্রীশ্রী দশমহাবিদ্যা মন্দিরে শর্তসাপেক্ষে প্রবেশের পর ধীরে ধীরে পুরো মন্দিরের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ বা ইসকনের হাতে চলে গেছে বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ও উদ্বেগের মধ্যেই সম্প্রতি এক কিশোরীর রহস্যজনক আত্মহত্যার ঘটনায় নাম জড়িয়ে পড়ার পর ইসকনের অভিযুক্ত সদস্যরা বর্তমানে আত্মগোপনে চলে গেছেন।
ঘটনার পর থেকে স্থানীয় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে একটি ধর্মীয় গোষ্ঠীর আড়ালে এই মন্দিরে নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল। কিশোরীর মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মগোপনে থাকা ইসকন সদস্যদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। ঐতিহাসিক এই মন্দিরের নিয়ন্ত্রণ এবং সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনার নেপথ্যের সত্য উদঘাটনে পুলিশ গভীরভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক