মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

রাজশাহী-চাঁপাই মহাসড়কে আতঙ্কের নাম বালুবাহী ডাম্প ট্রাক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১১:০১ অপরাহ্ণ

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে বেপরোয়া গতিতে চলাচলকারী বালু ও মাটিবোঝাই ড্রাম ট্রাক বা ডাম্প ট্রাক বর্তমানে জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি ও আতঙ্কের নাম। অপ্রাপ্তবয়স্ক বা অদক্ষ চালকরা এসব ভারী যানবাহন চালালেও কার্যকর ট্রাফিক নজরদারি নেই। এছাড়া পদ্মা নদী থেকে বৈধ ও অবৈধভাবে বালু উত্তোলনের পর তা পরিবহনের জন্য নিয়মনীতি না মেনে এসব ভারী যানবাহন ব্যবহার করা হচ্ছে, যার ফলে প্রতিদিন ঘটছে ছোট-বড় নানা দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দারা জানান, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অপরিকল্পিতভাবে বালু পরিবহনের কারণে রাস্তার পিচ উঠে গিয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এছাড়া ট্রাক থেকে ঝরে পড়া বালু বাতাসে উড়ে পথচারী ও আশপাশের ঘরবাড়ির লোকজনের চরম দুর্ভোগ সৃষ্টি করছে। বিগত দিনে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জনস্বার্থে দ্রুত এসব বেপরোয়া ড্রাম ট্রাক চলাচল নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থার কঠোর নজরদারি দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এসব অবৈধ সিন্ডিকেটের দৌরাত্ম্য আরও বৃদ্ধি পেয়েছিল বলে অভিযোগ রয়েছে। বর্তমানে কার্যকরভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ ঘরানার কিছু প্রভাবশালী ব্যক্তি অতীতে এসব খাতের সাথে জড়িত ছিল। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনকে অতি দ্রুত এই বিষয়ে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD