মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

মাদারীপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাড়ি ভাঙচুর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ

মাদারীপুরের কালকিনিতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় এলাকা। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত ব্যক্তির দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী একযোগে আন্দোলন গড়ে তুলেছেন। ঘটনার পর পরই উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যক্তির বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং পরবর্তীতে সেখানে অগ্নিসংযোগ করে। এই আকস্মিক ও উত্তপ্ত পরিস্থিতিতে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আইন-শৃঙ্খলা রক্ষা করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালান। ভুক্তভোগী শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎতার ও কান্নাকাটির শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসলে লম্পট ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক পদক্ষেপে বিষয়টি জানাজানি হয়ে যায় এবং মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

অভিযুক্ত ব্যক্তিকে অবিলম্বে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় তারা অভিযুক্তের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল করেন এবং স্লোগানে মুখরিত করে তোলেন চারপাশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD